আল্লাহ আমার রব
আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ।।
দমে দমে তনু মনে তারই অনুভব ।।
আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ।।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই
পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।।
আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে।।
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব।।
আল্লাহ ওগো আল্লাহ
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও !!
যতদিন এই জীবন বীনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও
তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও
এই উছিলায় রহম ও দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ
কাউকে স্মরিনা কাউকে ডরিনা তোমাতে শীর দেই তবুও
এই উছিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ
কারো কাছে হারিনা, কারো অনুসারিনা তব দ্বারে হাত পাতি তবুও
এই উছিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা- বাবা গেল গোরে চলিয়া
এই উছিলায় মা- বাবাকে জন্নাতে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ।।
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন
হঠাৎ করে উঠবে বেজে
চলে যাওয়ার বীণ
এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে
একবারও ভাবনি হয় চলে যেতে হবে (2)
কি হিসাব দেবে তুমি
শেষ বিচারের দিন..
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন
নতুন সাজে সাজবে তুমি
সাদা পোশাকে
দলে দলে আসবে সবাই
তোমায় দেখিতে (2)
তোমায় মনে রাখবে সবাই
অল্প কিছুদিন
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন
হঠাৎ করে উঠবে বেজে
চলে যাওয়ার বীণ
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।।
বাবা মানে হাজার বিকেল
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা (x2)
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ (x2)
আমি যত এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি (x2)
বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বল সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানি
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি (x2)
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা।।
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ।।
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা।।
No comments:
Post a Comment