Friday, 29 July 2022

আল্লাহ ওগো আল্লাহ

 আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ 

ক্ষমা করে দাও, মাফ করে দাও !!

যতদিন এই জীবন বীনা বাজিবে, 

সুপথে চালাও মাফ করে দাও

তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও

এই উছিলায় রহম ও দয়া বিলাও, 

ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ

কাউকে স্মরিনা কাউকে ডরিনা তোমাতে শীর দেই তবুও

এই উছিলায় বিপদে পার করে নাও, 

ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ

কারো কাছে হারিনা, কারো অনুসারিনা তব দ্বারে হাত পাতি তবুও

এই উছিলায় বিপদে পার করে নাও, 

ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ

স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা- বাবা গেল গোরে চলিয়া

এই উছিলায় মা- বাবাকে জন্নাতে নাও, 

ক্ষমা করে দাও, মাফ করে দাও-ঐ।।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট