Thursday, 28 July 2022

বাক্ বাক্ কুম

 বাক্ বাক্ কুম


রোকনুজ্জামান খান



বাক্ বাক্ কুম পায়রা

মাথায় দিয়ে টায়রা

বউ সাজবে কাল কি?

চড়বে সোনার পালকি?

পালকি চলে ভিন গাঁ-

ছয় বেহারার তিন পা।

পায়রা ডাকে বাকুম বাক্

তিন বেহারার মাথায় টাক।

বাক্ বাকুম কুম্ বাক্ বাকুম

ছয় বেহারার নামলো ঘুম।

থামলো তাদের  হুকুম হাঁক

পায়রা ডাকে বাকুম্ বাক্

ছয় বেহারা হুমড়ি খায়

পায়রা উড়ে কোথায় যায়?

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট